ফিলিং স্টেশনে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৬, ০৫:১৪আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৬:১১

জ্বালানি তেল বিক্রির পরিস্থিতি ঘিরে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পুলিশি টহল বাড়ানোর অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে।

রবিবার (৮ মার্চ) পাঠানো ওই চিঠিতে বিপিসি জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুত নিয়ে নেতিবাচক খবর প্রচার হওয়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। একইসঙ্গে ডিলাররাও আগের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।

কিছু ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন—এমন খবরও প্রকাশ হচ্ছে। এতে ফিলিং স্টেশনগুলোতে চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ সীমিত করার বিষয়ে বিপিসি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে।

বিপিসি বলছে, বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কাও তৈরি হয়েছে। এ কারণে ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা জরুরি হয়ে পড়েছে। 

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ