ইরান যুদ্ধে জ্বালানিতে চাপ, বিদ্যুৎ সরবরাহে বিকল্প পরিকল্পনা

সঞ্চিতা সীতু
৩১ মার্চ ২০২৬, ২২:০০আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২২:০০

ইরান যুদ্ধের জেরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। বিষয়টি স্বীকার না করলেও জ্বালানি বিভাগ থেকে সরবরাহ চাপের কথা জানানো হয়েছে। এর প্রভাব পড়তে পারে বিদ্যুৎ খাতেও। জ্বালানির সংকটে বন্ধ হতে পারে বিদ্যুৎ কেন্দ্র। এমন সম্ভাব্য ভবিষ্যৎ মোকাবেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ ক্ষমতায় চালানোর পাশাপাশি এবং ভারত থেকে সর্বোচ্চ আমদানির পরিকল্পনা করছে সরকার। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সব জল্পনার বাইরে গিয়ে ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইরানের সঙ্গে আলোচনা এবং স্থল অভিযান—দুটোর খবরই সামনে আনা হচ্ছে। অন্যদিকে ইরান বলছে, এর আগেও দুই দফা আলোচনার কথা বলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে প্রতারণা করেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ না হয়ে ওঠার বিষয়ে সর্বোচ্চ চাপ দিচ্ছে। সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ বন্ধের যে শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে—ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। অন্যদিকে, ইরান বলছে, এই যুদ্ধ বন্ধ করতে হলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি তুলে নিতে হবে। এই দুই শর্তে ইরান বা যুক্তরাষ্ট্র—উভয়ের একমত হয়ে ওঠা কঠিন বিষয়। ফলে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হওয়ার শঙ্কাই বেশি। এর মধ্যে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ছাড়িয়েছে ১১৬ ডলার। এই দামে তেল কিনেও তা আনা কঠিন হয়ে উঠেছে।

ইতোমধ্যে জ্বালানি তেল এবং বিদ্যুৎ সংকটের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। পাকিস্তান ও শ্রীলঙ্কা সরকারি অফিসের কর্মঘণ্টা কমানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ক্ষেত্রে অনলাইন ক্লাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশও এই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিন অনলাইন ক্লাস করার পরিকল্পনার কথা জানিয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, এখন সেচ মৌসুমের মাঝামাঝি। এর বাইরে গ্রীষ্মও শুরু হচ্ছে। গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে। তখন সংকট চরম আকার ধারণ করবে। পরিস্থিতি মোকাবেলায় দেশের পায়রা, রামপাল এবং মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের কয়লা সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। এর বাইরে আদানি থেকে বিদ্যুৎ আমদানি সর্বোচ্চ রাখার পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য অতিরিক্ত ২০ হাজার কোটি টাকার ভর্তুকি চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, চলতি বছর বিদ্যুৎ খাতে ৩৬ হাজার কোটি টাকার ভর্তুকি নির্ধারিত ছিল। কিন্তু, এখন সেটা বেড়ে ৫৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। যদিও বছর শেষে এই ভর্তুকিকে যথেষ্ট বলে মনে করা হচ্ছে না।

গত ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি নির্ধারণ করা হয়েছিল ৪০ হাজার কোটি টাকা। জ্বালানির বাজার অনেকটা স্থিতিশীল থাকার পরও ভর্তুকির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬২ হাজার কোটি টাকায়।

বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সেচ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে শ্রীপুর ১৬০ মেগাওয়াট ফার্নেস অয়েল চালিত বিদ্যুৎকেন্দ্র, পটুয়াখালী এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মাতারবাড়ির এক হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ আমদানি (আদানিসহ), সরকারি কোম্পানিসমূহ ও পিডিবির নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের ঘাটতির বিপরীতে বেসরকারি আইপিপি বিদ্যুৎকেন্দ্রের ন্যায় বিদ্যমান ভর্তুকি কাঠামোর বাইরে অতিরিক্ত ২০ হাজার ১৩৬ কোটি টাকা ভর্তুকি হিসেবে পিডিবিকে দেওয়া প্রয়োজন।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মান স্বাক্ষরিত চিঠিটি গত ১৭ মার্চ অর্থ বিভাগে পাঠানো হয়। আজ এ বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, “চলতি বছর বিদ্যুৎ খাতে সরকার নির্ধারিত ৩৬ হাজার কোটি টাকার বাইরে এই ভর্তুকি চাওয়া হয়েছে। তবে, এখনও এ বিষয়ে বিদ্যুৎ বিভাগকে কোনও কিছু জানানো হয়নি। মূলত, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর জন্যই এই ভর্তুকি আমরা চেয়েছি।”

/এবিএম/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী