মজুত যথেষ্ট, দুই মাসের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে: জ্বালানি বিভাগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ২০:০৪আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২০:১৭

সরকার আগামী দুই মাসের জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে ও দেশে বর্তমানে যথেষ্ট জ্বালানি রয়েছে বলে জ্বালানি বিভাগ জানিয়েছে। বিভাগ বলছে, বর্তমানে দেশে মোট জ্বালানি মজুত রয়েছে প্রায় ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন। এরমধ্যে ১ লাখ ৪৩ হাজার ১৪৩ মেট্রিক টন ডিজেল, ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রল এবং ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন মজুদ রয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। 

এদিকে তিনি অভিযানের বিষয়ে জানান, ৮ এপ্রিল সারাদেশে ৩৬১টি অভিযান চালিয়ে ১ হাজার ৩৬২ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ সময় ১৯২টি মামলা দায়ের, দুই জনকে কারাদণ্ড এবং ৫ লাখ ৭৯ হাজার ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ৩ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৭ হাজার ৩৪২টি অভিযান চালানো হয়। এ সময় ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৩ হাজার ১১টি মামলা, ৩৬ জনকে কারাদণ্ড এবং ১ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী