বিদ্যুৎ সংকট ঘুচবে কবে

সঞ্চিতা সীতু
৩০ মে ২০২৬, ০৮:০০আপডেট : ৩০ মে ২০২৬, ০৮:০০

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৪৯৪ মেগাওয়াট। অথচ চাহিদা ১৬ হাজার মেগাওয়াট ছাড়ালেই শুরু হয়ে যায় সংকট। বিভিন্ন এলাকায় বাড়ে লোডশেডিং। সংশ্লিষ্টরা বলছেন, সংকটের মূল সমস্যা জ্বালানির অভাব। পর্যাপ্ত গ্যাস, কয়লা ও তেল সরবরাহ না থাকায় পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। সংকট দূর করতে হলে জ্বালানির সংস্থান বাড়ানোর কোনও বিকল্প নেই। এক্ষেত্রে আমদানি-নির্ভরতা না বাড়িয়ে দেশীয় জ্বালানিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কোন জ্বালানিতে কত বিদ্যুৎ

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় এখনও গ্যাসভিত্তিক কেন্দ্রের আধিপত্য বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট উৎপাদন সক্ষমতার মধ্যে গ্যাস থেকে উৎপাদিত হচ্ছে ১২ হাজার ১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ, যা মোট উৎপাদনের ৪২ দশমিক ৭৯ শতাংশ।

প্রসঙ্গত, দেশে ব্যবহার করা গ্যাসের একটি অংশ আমদানির ওপরে নির্ভরশীল। বর্তমানে এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি বিদেশ থেকে আমদানি করা হচ্ছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের আদানিসহ মোট আটটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এসব কেন্দ্র থেকে উৎপাদিত হচ্ছে ৭ হাজার ৬২৯ মেগাওয়াট বিদ্যুৎ, যা মোট উৎপাদনের ২৬ দশমিক ৭৭ শতাংশ। এরমধ্যে বড়পুকুরিয়া ছাড়া বাকি কেন্দ্রগুলো থেকে যে বিদ্যুৎ আসে, সেটাও আমদানি করা কয়লা থেকেই উৎপাদন করা হয়।

অপরদিকে ফার্নেস অয়েলভিত্তিক (এইচএফও) কেন্দ্র থেকে আসছে ৫ হাজার ৬৩৪ মেগাওয়াট বা ১৯ দশমিক ৭৭ শতাংশ বিদ্যুৎ।

ডিজেলভিত্তিক (এইচএসডি) বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৭৬৮ মেগাওয়াট, যা মোট উৎপাদনের ২ দশমিক ৭০ শতাংশ। ডিজেল ও ফার্নেস অয়েলও আমদানি করতে হয়।

এছাড়া ভারত থেকে আমদানি করা হচ্ছে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ, যা মোট সরবরাহের প্রায় ৪ দশমিক ৭ শতাংশ।

নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন হচ্ছে ৭৭৭ মেগাওয়াট বা ২ দশমিক ৭৩ শতাংশ। জলবিদ্যুৎ থেকে আসছে ২৩০ মেগাওয়াট এবং বায়ুবিদ্যুৎ থেকে মাত্র ৬২ মেগাওয়াট। এছাড়া অন্যান্য উৎস থেকে উৎপাদিত হচ্ছে আরও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।

চাহিদা ও সরবরাহ

বছরের মার্চ ও এপ্রিল মাসে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিদ্যুতের চাহিদাও বেড়ে যায়। পিডিবির হিসাবে গত শনিবার (১৭ মে) দেশে বিদ্যুতের চাহিদা ছিল (সর্বোচ্চ চাহিদার সময় অর্থাৎ সন্ধ্যায়) ১৬ হাজার ৪৮০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয়েছে ১৬ হাজার ২০১ মেগাওয়াট। ফলে লোডশেডিং করতে হয়েছে ২৬৭ মেগাওয়াট।

সক্ষমতা থাকা সত্ত্বেও বর্তমানে দুটি কারণে ৫৮৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এরমধ্যে গ্যাসের স্বল্পতার কারণে ৪ হাজার ২১৪ মেগাওয়াট এবং বিদ্যুৎকেন্দ্র মেরামত ও সংরক্ষণ কাজ চলমান থাকায় ১ হাজার ৬১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

এছাড়া সম্প্রতি ইরানযুদ্ধের কারণে তেল আমদানিতে জটিলতার সৃষ্টি হয়েছে। একইসঙ্গে কয়লার ঘাটতির কারণে কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে কম উৎপাদন হচ্ছে। আবার ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সরকার দীর্ঘ সময় তেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখে। শুধুমাত্র পিক আওয়ার অর্থাৎ প্রতি দিন সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় চালানো হয় এসব কেন্দ্র।

পিডিবি’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান,  বর্তমানে পেট্রোবাংলার কাছে পিডিবির গ্যাসের চাহিদা রয়েছে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। তবে সরবরাহ পাওয়া যাচ্ছে গড়ে ৮৫০ থেকে ৯০০ মিলিয়ন ঘনফুট। এতে গ্যাসচালিত অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জ্বালানি খাত এখনও আমদানিনির্ভর। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি বা সরবরাহ বিঘ্নিত হলে তার সরাসরি প্রভাব পড়ে দেশের বিদ্যুৎ খাতে। তাদের মতে, জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন না করা পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

সংশ্লিষ্টরা যা বলছেন

জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি’র এক কর্মকর্তা বলেন, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আমাদের জন্য ব্যয়বহুল।  তাই পুরো ক্ষমতায় ২৪ ঘণ্টা কেন্দ্রগুলো চালানো সম্ভব না। একটা নির্দিষ্ট সময়ে চালাতেই যথেষ্ঠ তেলের দরকার পড়ে।

জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘মূলত তিনটি কারণে আমরা বিদ্যুৎ সংকট থেকে বের হতে পারছি না। এক. অর্থ সংকট, দুই. জ্বালানি সংকট এবং তিন. আমদানি-নির্ভরতা।’’

তিনি বলেন, ‘‘প্রথম থেকে পরিকল্পনায় সমস্যা ছিল। তেল আমদানি করার চেয়ে এলএনজি আমদানি করা গেলে কিছুটা সাশ্রয় হতো। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালাতে গেলেই পিডিবির লোকসান বেড়ে যায়। অপরদিকে তেল কিনতে গিয়ে সরকারকে প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে।’’

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানিতে মনোযোগ দেওয়া, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হলে সংকট কিছুটা কমে আসবে বলে তিনি মনে করেন।

/এপিএইচ/
সম্পর্কিত
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ কন্ট্রোল রুম চালু
পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
তেজগাঁও সাবস্টেশনে আগুন: মগবাজার-ইস্কাটনের বাসিন্দারা বিদ্যুৎ পাবেন কখন
সর্বশেষ খবর
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
জুলাই শহীদ দিবস আজ
জুলাই শহীদ দিবস আজ
দলে এক পরিবর্তন, যে ট্যাকটিকসে আজ খেলবে আর্জেন্টিনা
দলে এক পরিবর্তন, যে ট্যাকটিকসে আজ খেলবে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী