তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, দুই জমির মালিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ আগস্ট ২০২৬, ১৪:৫০আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৪:৫০

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের হাই-প্রেসার সঞ্চালন লাইনে অবৈধভাবে সংযোগ দিয়ে একটি চুনাপাথর কারখানায় গ্যাস নেওয়ার অভিযোগে দুই জমির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) তিতাস গ্যাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কটিয়াদী উপজেলার তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের ১ হাজার পিএসআইজি হাই-প্রেসার লাইন থেকে একটি চক্র অবৈধভাবে চুনাপাথর কারখানায় গ্যাস সংযোগ দেয়। অতিরিক্ত চাপের কারণে সংযোগস্থলে গ্যাস লিকেজ সৃষ্টি হয়, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে এবং এলাকায় আতঙ্ক ছড়ায়। এতে রাষ্ট্রের গ্যাসও অপচয় হচ্ছিল। 

এই ঘটনায় গত ৩ আগস্ট কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে জোবিঅ-কিশোরগঞ্জ, তিতাস গ্যাসের আঞ্চলিক অপারেশন বিভাগ এবং আঞ্চলিক প্রশাসন ও লিগ্যাল বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এই সময় ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়। 

পরে ৪ আগস্ট বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী কটিয়াদী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় চুনাপাথর কারখানার সঙ্গে সংশ্লিষ্ট দুই জমির মালিককে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— সুলতান উদ্দিন আকন্দ এবং সুমন মিয়া। মামলার অপর আসামি চুনাপাথর কারখানার মালিককে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিতাস গ্যাস জানায়, গত ৫ আগস্ট লিকেজ মেরামত করা হয়েছে এবং গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি ঘোষণা
বাসাবাড়িতে গ্যাসের চাপ বাড়লেও সংকট কাটেনি সিএনজি পাম্পে 
স্বাভাবিক হচ্ছে গ্যাসের চাপ
সর্বশেষ খবর
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পিপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে 
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পিপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে 
কিংসের ওপর ফিফার ১২তম নিষেধাজ্ঞা, অনিশ্চিত দলবদল
কিংসের ওপর ফিফার ১২তম নিষেধাজ্ঞা, অনিশ্চিত দলবদল
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
বাবার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
বাবার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ