এক্সিলারেট এনার্জির টার্মিনাল চালু, গ্যাস সংকট কমবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৬, ১৮:২৭ আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৮:২৮

কক্সবাজারের মহেশখালীতে নতুন কার্গো আসায় এক্সিলারেট এনার্জির ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালটি তিন দিন বন্ধ থাকার পর আবার গ্যাস সরবরাহ শুরু করেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে চালু হওয়া টার্মিনাল থেকে আপাতত ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। দুই টার্মিনাল থেকে বর্তমানে মোট এলএনজি থেকে সরবরাহ হচ্ছে ৬৮৬ মিলিয়ন ঘনফুট। রাত ১২টা নাগাদ আরও প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়তে পারে বলে জানা গেছে। এতে সামগ্রিক গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার আশা করা হচ্ছে।

পেট্রোবাংলা জানায়, টার্মিনালটিতে এলএনজি সরবরাহকারী জাহাজ রবিবার (২৩ আগস্ট) পৌঁছানোর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের একদিন আগেই জাহাজটি পৌঁছে যাওয়ায় শনিবার টার্মিনালটি চালু করা সম্ভব হয়েছে।

গত ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর টার্মিনালটি বন্ধ হয়ে যায়। পরে অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে টার্মিনালটি আবার এলএনজি সরবরাহ শুরু হলেও পাইপলাইনে এলএনজি কার্গো না থাকায় গত ১৯ আগস্ট থেকে এই টার্মিনালটি থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে দেশের বিদ্যমান গ্যাস সংকটকে আরও প্রকট করে তোলে। এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনেও। গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় লোডশেডিংও বেড়ে যায়।

শনিবার দুপুর ২টায় এলএনজি সরবরাহ ছিল মাত্র ৫৮০ মিলিয়ন ঘনফুট। এরপর এলএনজির কার্গো আসায় সরবরাহ বাড়তে শুরু করে। বর্তমানে এলএনজি সরবরাহ ৬৮৬ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। এরমধ্যে সামিট থেকে পাওয়া যাচ্ছে ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস। একইসঙ্গে দেশের মোট গ্যাস সরবরাহ এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট।

নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, রাত ১২টার মধ্যে আরও প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়তে পারে। সে ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে গ্যাসের দৈনিক চাহিদার তুলনায় সরবরাহ এখনও অনেক কম থাকায় সামগ্রিক সংকট পুরোপুরি কাটতে আরও সময় প্রয়োজন হতে পারে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: মন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা