ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ আগস্ট ২০২৬, ২০:৫৩আপডেট : ২২ আগস্ট ২০২৬, ২০:৫৩

দুর্ঘটনা ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সাম্প্রতিক গ্যাস ও জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য গ্যাস ও বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ রাখা, ব্যক্তিগত যানবাহনে (প্রয়োজনী ক্ষেত্রে ব্যতিক্রম) সিএনজি সরবরাহ বন্ধ রাখাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নারায়ণগঞ্জ জোনের সদস্যরা।

শনিবার (২২ আগস্ট) বিকেএমইএ আয়োজিত এক মতবিনিময় সভায় সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

সভায় সদস্যরা বলেন, প্রায় এক মাস ধরে গ্যাস সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ বা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলো অবর্ণনীয় আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবং অনেকেই গ্যাস ও বিদ্যুৎ বিলসহ অন্যান্য দায় পরিশোধে সংকটে পড়েছেন।

এ অবস্থায় নিয়মিত বকেয়ার পাশাপাশি জুন ও জুলাই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল আগামী ১২ মাসে কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বকেয়া বিলের কারণে এই সময়ে কোনও শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার আহ্বান জানান সদস্যরা।

সভায় অবিলম্বে সব ধরনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। সদস্যদের মতে, অবৈধ সংযোগ বন্ধ করা গেলে গ্যাসের সরবরাহ বাড়ার পাশাপাশি সিস্টেম লসও কমবে।

এ ছাড়া প্রয়োজনীয় ব্যতিক্রম রেখে ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানানো হয়।

বর্তমান জ্বালানি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্যাস ও জ্বালানি সরবরাহের সর্বশেষ অবস্থা জানানোরও আহ্বান জানানো হয়। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলো পরিস্থিতি বিবেচনায় উৎপাদন ও ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করতে পারবে এবং অনিশ্চয়তা ও বিভ্রান্তি কমবে বলে মনে করেন সদস্যরা।

সভায় ব্যাংকঋণ নিয়ে শিল্পমালিকদের সংকটের বিষয়টিও উঠে আসে। সদস্যরা বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও বৈশ্বিক সংঘাতের প্রভাবে রফতানি বাণিজ্য আগে থেকেই চাপে রয়েছে। এর সঙ্গে দীর্ঘায়িত জ্বালানি সংকট যুক্ত হওয়ায় অনেক কারখানার উৎপাদন ও আয় কমে গেছে এবং ঋণ পরিশোধের সক্ষমতা দুর্বল হয়েছে।

এই পরিস্থিতিতে খেলাপি ঋণ হিসেবে ঘোষণার বর্তমান সময়সীমা ৬ মাস থেকে বাড়িয়ে ১২ মাস করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর দাবি জানানো হয়।

সভায় উত্থাপিত দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরে শিল্পখাতকে চলমান সংকট থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিকেএমইএ’র প্রতি আহ্বান জানান নারায়ণগঞ্জ জোনের সদস্যরা।

 

/জিএম/এম/
সম্পর্কিত
নতুন আসা কার্গো জাহাজে কিছুটা স্বস্তি, কমবে কি গ্যাস সংকট?
এক্সিলারেট এনার্জির টার্মিনাল চালু, গ্যাস সংকট কমবে?
গ্যাসের লাইনে কাটছে দিনের অর্ধেক, আয় কমছে চালকদের
সর্বশেষ খবর
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে