দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ২১:১২ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২১:৩২

আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। 

সোমবার (৫ অক্টোবর ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ (সমন্বয়-২ শাখা) থেকে উপ সচিব সোনিয়া বিনতে তাবিবের সই করা অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানগুলো প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। তবে দুর্গোৎসবের পর অর্থাৎ ২৩ অক্টোবর ২০২৬ থেকে পূর্বের ন্যায় পুনরায় নির্ধারিত সময়সূচি (সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত) কার্যকর ও বহাল থাকবে।

এ বিষয়ে দেশের সকল সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
চলতি বছর ৩ দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম, লিটারে সর্বোচ্চ ৪৩ টাকা
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
সর্বশেষ খবর
১০০ যুদ্ধবিমান দিয়ে হুথিদের ওপর হামলা সৌদি জোটের
১০০ যুদ্ধবিমান দিয়ে হুথিদের ওপর হামলা সৌদি জোটের
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
আইনজীবী অন্তর্ভুক্তির রিটকারীরা পাচ্ছেন ভাইভা দেওয়ার সুযোগ
আইনজীবী অন্তর্ভুক্তির রিটকারীরা পাচ্ছেন ভাইভা দেওয়ার সুযোগ
মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক
মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত