সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্রের সময় কেন বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৬, ১৮:৪৯ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৪৯

আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর সঙ্গে সাম্প্রতিক আলোচনা ও তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এ দরপত্র জমা দেওয়ার সময় চার মাস বাড়িয়েছে সরকার। একইসঙ্গে বিডিং রাউন্ডের ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে এই তথ্য জানায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। আগে এ সময়সীমা ছিল ৩০ নভেম্বর।

মন্ত্রণালয় জানায়, বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) সঙ্গে সাম্প্রতিক আলোচনা এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়সীমা বৃদ্ধি ও ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে বিডিং রাউন্ডে আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে মন্ত্রণালয়।

এই বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ রয়েছে। এর মধ্যে অগভীর সমুদ্রের ১১টি এবং গভীর সমুদ্রের ১৫টি ব্লক। গত ২৪ মে দরপত্র আহ্বান করা হয়।

বিদেশি কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে এবার নতুন উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) আওতায় গ্যাসের দাম নির্ধারণ ও করছাড়সহ বিভিন্ন শর্তে পরিবর্তন আনা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১০ মার্চ অফশোর বিডিং রাউন্ডের দরপত্র আহ্বান করা হয়েছিল। ওই দফায় ২৪টি ব্লকের জন্য সাতটি আন্তর্জাতিক কোম্পানি দরপত্রের কাগজ কিনলেও কোনও প্রস্তাব জমা দেয়নি। পরে আরও তিন মাস সময় বাড়ানো হলেও কোনও দরদাতা পাওয়া যায়নি।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার
একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
সর্বশেষ খবর
ডিসেম্বরের মধ্যে কয়েকটি মামলার সাক্ষ্য শেষ করার প্রত‍্যাশা প্রসিকিউশনের
ডিসেম্বরের মধ্যে কয়েকটি মামলার সাক্ষ্য শেষ করার প্রত‍্যাশা প্রসিকিউশনের
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
জনপ্রশাসনের ধীরগতির প্রকল্প অনুসন্ধানের সুপারিশ সংসদীয় কমিটির
জনপ্রশাসনের ধীরগতির প্রকল্প অনুসন্ধানের সুপারিশ সংসদীয় কমিটির
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি