চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৬, ২২:২৯ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ২২:৩৫

পায়রা বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণ, স্মার্ট গ্রিড ও নিয়ন্ত্রণব্যবস্থা নির্মাণ এবং ডিপিডিসির নেটওয়ার্ক উন্নয়নে দ্রুত অর্থায়নের বিষয়টি বিবেচনার জন্য চায়না এক্সিম ব্যাংককে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং। এ সময় মন্ত্রী ব্যাংকটিকে এ অনুরোধ জানান। বৈঠকে দুই পক্ষ বিদ্যুৎ খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করে।

বিদ্যুৎমন্ত্রী প্রতিনিধিদলকে বলেন, দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির ভিত্তি হলো স্থিতিশীল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। নবায়নযোগ্য জ্বালানিনীতি ২০২৬-এর আওতায় বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের কথা উল্লেখ করে মন্ত্রী ভবিষ্যৎ অর্থায়ন দ্রুত করার অনুরোধ জানান। বিশেষ করে জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণব্যবস্থা উন্নয়নের মাধ্যমে স্মার্ট গ্রিড নির্মাণ, পায়রা বিদ্যুৎকেন্দ্রের পরবর্তী পর্যায়ের সম্প্রসারণ এবং ডিপিডিসির সঞ্চালন লাইন শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেন তিনি। এ ছাড়া বাংলাদেশে ব্যাংকটির অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো পরিদর্শনের জন্য চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।

বৈঠকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প (জিটুজি) এবং ডিপিডিসি এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে অর্থায়ন নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ব্যাংকটির অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। সবুজ জ্বালানি খাতে জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক বিনিয়োগবান্ধব শুল্ক ও কর হ্রাসের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

তিনি ভূমিতে স্থাপিত ও ভাসমান সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্পে অর্থায়ন ও কারিগরি দক্ষতা বিনিময়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উভয় পক্ষ জিটুজি গ্রিড শক্তিশালীকরণ এবং ডিপিডিসির নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নের অনুমোদন দ্রুত করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সাড়া দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে একমত হয়। বাংলাদেশের বিদ্যুৎ খাতকে শক্তিশালী ও স্থিতিশীল করতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও তারা একমত হন।

বৈঠকে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এবং বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন, মালিকপক্ষের ৩ প্রতিনিধির নাম চেয়েছে সরকার
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
লিবিয়ার রাজনৈতিক অচলাবস্থা দ্রুত নিরসনের আহ্বান চীনের
সর্বশেষ খবর
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
রিজার্ভ ৩৬.৩ বিলিয়ন ডলার, ১৪ দিনে রেমিট্যান্স এলো ১.৫ বিলিয়ন
রিজার্ভ ৩৬.৩ বিলিয়ন ডলার, ১৪ দিনে রেমিট্যান্স এলো ১.৫ বিলিয়ন
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
বিদেশি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে
মানবতাবিরোধী অপরাধের মামলা বিদেশি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা