ব্যারিস্টার মওদুদ হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ১৫:০৩আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৫:১৫

অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গত ২৯ ডিসেম্বর থেকে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন তিনি।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, মওদুদ আহমদ প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধানে আছেন। তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। এখন অনেকটা সুস্থ তিনি। হাসপাতালে ভর্তি হবার পর দু'বার মওদুদ আহমদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি দেশবাসীর কাছে ব্যারিস্টার মওদুদের জন্য দোয়া চেয়েছেন।

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ নেতারা মওদুদ আহমদের খোঁজ খবর রাখছেন। 

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম