‘হুজুর আমার সঙ্গে খারাপ কাজ করে’

যশোর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ২০:৫২আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:১০

যশোরের ঝিকরগাছায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে তার এক ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা মঙ্গলবার (৫ জানুয়ারি) মামলা করেছেন। পুলিশ শিক্ষক ইয়াকুব আলীকে (৩৪) গ্রেফতার করেছে।
ইয়াকুব আলী যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার ছেলে ঝিকরগাছা উপজেলার কুমড়ি হাফেজিয়া মাদ্রাসায় থেকে পড়াশোনা করে। গত ৩১ ডিসেম্বর সে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বাড়ি চলে যায়। পরদিন তাকে মাদ্রাসায় পাঠালে সে না গিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। কারণ জানতে চাইলে সে বলে, ‘হুজুর আমার সঙ্গে খারাপ কাজ করে’। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৫ অক্টোবর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে ইয়াকুব আলী মাদ্রাসায় তার রুমে ছেলেকে ডেকে নিয়ে বলাৎকার করে। একইসঙ্গে ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়।
একটি সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। এরপর স্থানীয় লোকজন ইয়াকুব আলীকে আটক করে বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ এসে ইয়াকুব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় শিশুর বাবা ইয়াকুব আলীর বিরুদ্ধে মামলা করেছেন। ইয়াকুবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন