আবারও বিজ্ঞাপনে শাকিব খান

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৮:১৯আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৩:১৮

বড় পর্দার তারকা শাকিব খানকে আবারও ছোট পর্দায় দেখা যাবে। নতুন বছরের শুরুতেই এসএমসি ওরস্যালাইন-এন’র বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি।

এটি নির্মাণ করছেন ‘হাসিনা: আ ডটারস টেল’-খ্যাত নির্মাতা পিপলু খান। আজ (১১ জানুয়ারি) সকাল থেকে বিএফডিসির জসিম ফ্লোরে এর দৃশ্যধারণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা পিপলু খান।

এর আগেও শাকিব ওরস্যালাইনের বিজ্ঞাপন করেছিলেন। সেখানে স্ব-ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। হাজির হয়েছিলেন শক্তিশালী রোল প্লে করা এক চরিত্রে।
তবে নতুন বিজ্ঞাপনে একেবারে ভিন্নভাবে উপস্থিত হবেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শাকিব এসএমসি ওরস্যালাইন-এন’র শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত আছেন। পণ্যটির প্রচার ও প্রসারে কাজ করছেন তিনি।

এদিকে, শাকিব খান নতুন বছরে এখনও চলচ্চিত্রের কাজ শুরু করেননি। চলতি বছরের প্রথমদিনে এই তারকার চলচ্চিত্র ‘নবাব: এলএল.বি’-এর দ্বিতীয় কিস্তি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ছবিটি বেশ আলোচিত হয়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। পরিচালনায় আছেন অনন্য মামুন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’