বঙ্গবন্ধু সাফারি পার্কে ইনকিউবেটরে প্রথম উট পাখির ছানা

গাজীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ২০:৫৮আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:১৫

দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ইনকিউবেটরে (কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে বাচ্চা বের করার পদ্ধতি) প্রথমবারের মতো উট পাখির বাচ্চা ফোটানো হয়েছে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) পর্যন্ত চারটি ডিম ফুটেছে। এ ঘটনা সাফারি পার্কের জন্য অভাবনীয় সাফল্য বলে দাবি করেছেন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।

তিনি জানান, সাফারি পার্কে বিদেশি প্রযুক্তির দামি ইনকিউবেটর ব্যর্থ হয়েছে। অতীতে অনেকবার উন্নত প্রযুক্তির ইনকিউবেটরে চেষ্টা করলেও সফল হইনি। অন্যদিকে প্রতিবার অনেক ডিম দেওয়ার পরও প্রাকৃতিকভাবে বাচ্চা পাচ্ছিলাম না।

তিনি জানান, গত ১৯ নভেম্বর সাতটি ডিম ইনকিউবেটরে দেওয়া হয় বাচ্চা ফোটানোর জন্য। প্রথম ডিম থেকে বাচ্চা বের হয় ৭ জানুয়ারি। ১২ জানুয়ারি সর্বশেষ ডিম ফোটার পর ইনকিউবেটরে জন্মানো উট পাখির বাচ্চার সংখ্যা দাঁড়ায় চারটিতে। সে হিসাবে বলা যায় সফলতার হার অনেক বেশি। বাচ্চাগুলো এখন সুস্থ রয়েছে এবং অল্প পরিমাণে খাবার খেতে শুরু করেছে।

তবিবুর রহমান বলেন, মা পাখিটি ২০১৩ সালে পার্কে আফ্রিকা থেকে কিনে আনা হয়। সাফারি পার্কে ইনকিউবেটর পদ্ধতিতে ফোটা বাচ্চা চারটি ফিমেল ও একটি মেলসহ বর্তমানে ছয়টি উট পাখি রয়েছে। একটি উট পাখি একবারে ১৫টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। ডিম থেকে বাচ্চা ফুটতে এক মাসের বেশি সময় লেগে যায়।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ