অভিজিৎ রায় হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২০ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ১৭:২৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৭:২৯

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন।

এ মামলায় এদিন সাক্ষী দেন সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান। আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক নতুন এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ অক্টোবর অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ নিয়ে মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মামলার আসামিরা হলো— মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), মো. আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।

২০১৯ সালের ১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার  সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। তার আগে ওই বছরের ১১ এপ্রিল  সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা চলাকালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হয়।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলকে ‘বাঁচিয়ে’ প্রশংসায় ভাসছেন ভিনিসিয়ুস
ব্রাজিলকে ‘বাঁচিয়ে’ প্রশংসায় ভাসছেন ভিনিসিয়ুস
ইসরায়েলের কারণে চুক্তি সইয়ে বিলম্ব, নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প
ইসরায়েলের কারণে চুক্তি সইয়ে বিলম্ব, নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প
ক্রিকেটার নাঈমকে একা থাকতে নিষেধ, চলে গেলেন ঢাকায়
ক্রিকেটার নাঈমকে একা থাকতে নিষেধ, চলে গেলেন ঢাকায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর