চাকরি দিতে একের পর এক ‘কোম্পানি’ খোলেন তারা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ১৯:২৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৯:২৪

রাজধানীর কাফরুল এলাকা হতে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৮ প্রতারককে আটকসহ চাকরিপ্রার্থী ১৩ ভুক্তভোগীকে উদ্ধার করেছে করেছে র‍্যাব। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী।

জিয়াউর রহমান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ‘এসবিএম ইন্টারন্যাশনাল টেকনোলজি’ নামক একটি কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। বিকালে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ প্রতারককে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, কামরুজ্জামান (৪৫), রিয়াজ হোসেন (৩৫), রবিন মিয়া (২১), জামসেদ খান (১৯), শাহরিয়ার শেখ (২১), রিয়াদুল ইসলাম (১৮), কামরুজ্জামান (১৭), মাহমুদুল আলম (২০)। এসময় তাদের কাছ থেকে ১০০ নিয়োগ ফরম, দুইটি রেজিস্টার, একটি ল্যাপটপসহ ১৩ জন চাকরিপ্রার্থী ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রাজধানীসহ বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ভিন্ন ভিন্ন নামে-বেনামে ভুঁইফোড় প্রতিষ্ঠান খুলেছে। দেশের বিভিন্ন স্থান হতে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল তরুণ/তরুণীদের আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক সদস্যদের আটক করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেন জানান এই কর্মকর্তা।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এক ঘণ্টা পর পর লোডশেডিং, রামপালে কবে আসবে ভারতীয় প্রকৌশলী টিম
রামপালের এক ইউনিট বন্ধএক ঘণ্টা পর পর লোডশেডিং, রামপালে কবে আসবে ভারতীয় প্রকৌশলী টিম
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেফতারের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেফতারের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার