বরফে পরিণত হয়েছে ডাল লেক, কাশ্মিরে ৩০ বছরের শীতলতম রাত

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১, ১৮:৫৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:০১
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিখ্যাত ডাল লেক বৃহস্পতিবার বরফে পরিণত হয়েছে। হিমালয় উপত্যকাটি জুড়ে মারাত্মক শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় অঞ্চলটির মূল শহর আগের রাতে প্রত্যক্ষ করেছে ৩০ বছরের মধ্যে শীতলতম রাত। ১৯৯১ সালে শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আর বুধবার রাতে সেখানকার তাপমাত্রা নেমে যায় মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ১৮৯৩ সালে। এছাড়া ১৯৯৫ সালে একবার সেখানকার পারদ নেমে যায় মাইনাস ১১.৩ ডিগ্রি সেলসিয়াসে।

বৃহস্পতিবার শ্রীনগরের ডাল লেক বরফে পরিণত হওয়ার পাশাপাশি উপত্যকার বাকি অংশেও বয়ে যাচ্ছে তীব্র শৈত্য প্রবাহ। দক্ষিণ কাশ্মিরের বার্ষিক তীর্থ যাত্রা অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসেবে ব্যবহার হওয় পাহালগামে এদিন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ১১.১ ডিগ্রি। তার আগের রাতে তা ছিলো মাইনাস ১১.৭ ডিগ্রি। পর্যটন কেন্দ্র গুলমার্গে আগের দিন রাতে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস হলেও বুধবার রাতে সেখানে তাপমাত্রা ছিলো মাইনাস ২ ডিগ্রি।

উত্তর কাশ্মিরের কুপওয়ারায় মাইনাস ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আর কোকারনাগে রেকর্ড হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতের কারণে সেখানে সরবরাহ লাইন বরফে পরিণত হওয়ায় বিঘ্নিত হচ্ছে পানি সরবরাহ। উপত্যকার বিভিন্ন সড়কে জমে যাচ্ছে বরফের স্তর। ফলে গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকেরা।

/জেজে/
সম্পর্কিত
বিয়ের আসরে অতিরিক্ত মাতাল বর, বিয়ে ভেঙে পুলিশি সম্মাননা পেলেন কনে
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
কী, কেন, কীভাবেখামেনির শেষ বিদায়ে মোদিকে ইরানের আমন্ত্রণে ভারত কেন বিপাকে
সর্বশেষ খবর
বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচনের মধ্য দিয়ে উদযাপন শুরু
বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচনের মধ্য দিয়ে উদযাপন শুরু
দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জার্মানি 
দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জার্মানি 
আশুরার প্রথম প্রহরে রাজধানীতে ‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম
আশুরার প্রথম প্রহরে রাজধানীতে ‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম
খুচরা বিক্রেতাদের ওপর ০.২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের দাবি
খুচরা বিক্রেতাদের ওপর ০.২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের দাবি
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা