চান্দিনায় ইভিএমে ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি 
১৬ জানুয়ারি ২০২১, ১১:২৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১১:২৪

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে ভোটারদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিটি ভোটের জন্য গড়ে ৫/৬ মিনিট সময় ব্যয় হচ্ছে। মাঠ পর্যায়ে ইভিএম নিয়ে ব্যাপক প্রচারণা না থাকায় ভোট গ্রহণে দায়িত্বরতদের অনেকটা গলদঘর্ম অবস্থার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে সরেজমিনে গিয়ে চান্দিনার পৌরসভার হাড়ং উচ্চ বিদ্যালয়, রারীরচর ও বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়  মাঠে মহিলা ও পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি। ভোটারদের অভিযোগ, ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি না বিষয়ে তাদের আগেই ভালো করে না জানানোর কারণে ভোট দিতে দেরি হচ্ছে। প্রার্থীদের লোকজনও এ বিষয়ে কিছু বলেনি বলে তারা দিাবি করেন। চান্দিনায় ভোটার উপস্থিতি অনেক, তবে ইভিএমে ভোট দিতে দেরি হচ্ছে

বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিক উল্লাহ জানান, ‘ভোট কেন্দ্রে আমরা ইভিএম বিষয়ে ভোটারদের জন্য প্রদর্শনীর আয়োজন করেছিলাম। এতে অধিকাংশ ভোটার আসেননি। তাই ভোট প্রদানে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।’

উল্লেখ্য, এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩১ হাজার ৮৪৮ জন। এর মধ্যে  পুরুষ ভোটার ১৫ হাজার ৬৭৮ এবং মহিলা  ভোটার ১৬ হাজার ১৭০ জন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী