সাজেকে মাইক্রোবাস খাদে, সেনাবাহিনীর মেজরসহ আহত ৮

রাঙামাটি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ০৬:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৬:৪১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের সিজোকছড়া এলাকায় পর্যটকবাহী ( ঢাকা মেট্রো- চ-১৫৭০০২) একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। মাইক্রোবাসে সেনাবাহিনীর এক মেজর সপরিবারে ভ্রমণ করছিলেন। গভীর খাদে পড়ে গিয়ে তারা সবাই গুরুতর আহত হয়েছেন।

১৬ জানুয়ারি সকাল ১০টায় সাজেক রুইলুই পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে দুই কিলোমিটার দূরে সিজোক ছড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় যুবক অনিল ত্রিপুরা।

আহত পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে খাগড়াছড়ি সিএমএইচে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সাজেক থানার ওসি মো. ইসরাফিল মজুমদার। তিনি জানান, আহত পর্যটকদের মধ্যে মেজর মোহাম্মদ মিজান ও তার পরিবারের সাত সদস্য ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা ম্যাচের আগে যা বললেন ভোজিনিয়া 
আর্জেন্টিনা ম্যাচের আগে যা বললেন ভোজিনিয়া 
‘আল্লাহু আকবার বলে ব্যাংক ডাকাতির সুযোগ নেই’  
‘আল্লাহু আকবার বলে ব্যাংক ডাকাতির সুযোগ নেই’  
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
চমেক হাসপাতালে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম
চমেক হাসপাতালে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি