বিকালে বসছে সংসদের একাদশ অধিবেশন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, ০৯:১৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৯:১৩

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ৩০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।
বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদ অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দেবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। রাষ্ট্রপতির ভাষণ ছাড়া এ অধিবেশনে বেশ ক’টি বিল উত্থাপন এবং পাস হতে পারে।
এবারও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথমদিন মিডিয়া কর্মীরা সংসদ অধিবেশনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন। বাকি কার্যদিবস সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে অধিবেশনের খবর সংগ্রহ করতে হবে।
করোনার এবারও অধিবেশন সংক্ষিপ্ত হবে। বছরের প্রথম অধিবেশনের মেয়াদ সাধারণত দীর্ঘ হয়। বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনাকালে তাও সংক্ষিপ্ত করা হবে। সে হিসেবে এবার অধিবেশন ১০-১২ কার্যদিবস চলতে পারে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসবেন সানজয়!
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসবেন সানজয়!
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি