সম্রাট-আরমানের বিরুদ্ধে অর্থপাচার মামলার প্রতিবেদন ৩ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৩:২১আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৩:২১

বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে দায়ের করা অর্থপাচারের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধরণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন জন্য ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

গত ১২ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে মামলাটি দায়ের করেন সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক রাশেদুর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টন, কাকরাইল এলাকায় প্রভাব বিস্তার করে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জন করে আনুমানিক ১৯৫ কোটি টাকা এনামুল হক আরমানের সহায়তায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন। আসামিদের বিদেশ গমনের তথ্য পর্যালোচনা করে জানা যায়, সম্রাট ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিঙ্গাপুরে ৩৫ বার, মালয়েশিয়ায় তিনবার, দুবাইয়ে দুইবার এবং একবার হংকং ভ্রমণ করেছেন। একই সময়ে আরমান ২৩ বার সিঙ্গাপুর ভ্রমণ করেছেন।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’