বিয়ে উপলক্ষে মদ্যপানে মারা যায় ৬ জন

বগুড়া প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০০:২২

বগুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থদের মধ্যে পলাশ (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছয়জনে উন্নীত হলো। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চারজন।

মৃতদের মধ্যে তিনজন মদপানে মারা গেছে সন্দেহে সদর থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সোমবার বিকালে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য দিয়েছেন।

মৃতদের মধ্যে বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার প্রেমনাথ রবিদাসের ছেলে সুমন রবিদাস (৩৮), কাটনারপাড়া টোকাপট্টির কুলি শ্রমিক সাজু মিয়া (৫৫) ও ফুলবাড়ি মধ্যপাড়ার আবদুল জলিলের ছেলে পলাশের (৩৫) মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুরান বগুড়া এলাকার বাবুর্চি মোজাহার আলী (৬৫), লোকমানের ছেলে রাজমিস্ত্রি রমজান আলী (৪০) ও নিশিন্দারা ধমকপাড়ার হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৫০) হৃদরোগী সন্দেহে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে দেওয়া হয়েছে।

পুলিশ ও জনপ্রতিনিধিরা জানান, বিয়ে উপলক্ষে শখের বসে রবিবার রাতে কয়েকজন বিষাক্ত মদপান করেন। রাতেই অসুস্থ হয়ে সুমন রবিদাস, সাজু মিয়া, মোজাহার আলী, রমজান আলী ও আলমগীর হোসেন মারা যান। এছাড়া সোমবার বিকাল ৩টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে পলাশ মারা যান। সুমনের বাবা প্রেমনাথ, চাচা রামনাথ, পলাশের ছোট ভাই পায়েল ও শিববাটি এলাকার রঞ্জু চিকিৎসাধীন রয়েছেন।

তবে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানিয়েছেন, তিনজন মদপানে ও তিনজন হৃদরোগে মারা গেছে। এ জন্য সুমন, সাজু ও পলাশের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
‘রংপুরে নতুন কোনও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে না’
‘রংপুরে নতুন কোনও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে না’
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’