জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী বছর ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ছুটি গত বছর থেকে মোট ৪ দিন বেড়েছে।

সাধারণ ছুটি

তারিখ - মাস - ২০২৫ ছুটির কারণ ছুটির পরিমান
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১ দিন
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ১ দিন
২৮ মার্চ জুমাতুল বিদা ১ দিন
৩১ মার্চ *ঈদুল ফিতর ১ দিন
১ মে মে দিবস ১ দিন
২১ মে *বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা) ১ দিন
৭ জুন *ঈদুল আজহা ১ দিন
১৬ আগস্ট জন্মাষ্টমী ১ দিন
৫ সেপ্টেম্বর *ঈদে মিলাদুন্নবী (সা.)  ১ দিন
২ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী) ১ দিন
১৬ ডিসেম্বর বিজয় দিবস ১ দিন
২৫ ডিসেম্বর বড়দিন ১ দিন
৫টি সাপ্তাহিক ছুটির দিনসহ  মোট ১২ দিন


নির্বাহী আদেশে ছুটি

তারিখ - মাস - ২০২৫ ছুটির কারণ ছুটির পরিমান
১৫ ফেব্রুয়ারি *শবে বরাত ১ দিন
২৮ মার্চ *শবে কদর ১ দিন
২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরে দুই দিনসহ ৪ দিন
১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১ দিন
৫ ও ৬ জুন এবং ৮ থেকে ১০ জুন *ঈদুল আজহার আগে দুই দিন এবং পরে তিন দিনসহ ৫ দিন
৬ জুলাই  *আশুরা  ১ দিন
১ অক্টোবর দুর্গাপূজার মহানবমীর দিন ১ দিন
৪টি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ১৪ দিন

 

ঐচ্ছিক ছুটি

কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নিজ ধর্ম অনুযায়ী।

মুসলিম পর্বের ছুটি

তারিখ - মাস - ২০২৫ ছুটির কারণ ছুটির পরিমান
২৮ ফেব্রুয়ারি *শবে মেরাজ ১ দিন
৩ এপ্রিল *ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন ১ দিন
১১ জুন *ঈদুল আজহার পরের চতুর্থ দিন ১ দিন
২০ সেপ্টেম্বর *আখেরি চাহার সোম্বা ১ দিন
৪ অক্টোবর *ফাতেহা-ই-ইয়াজদাহম ১ দিন


হিন্দু পর্বের ছুটি

তারিখ - মাস - ২০২৫ ছুটির কারণ ছুটির পরিমান
৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা ১ দিন
২৬ ফেব্রুয়ারি শিবরাত্রী ব্রত ১ দিন
১৪ মার্চ দোলযাত্রা ১ দিন
২৭ মার্চ  হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ১ দিন
২১ সেপ্টেম্বর মহালয়া ১ দিন
২৯ ও ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী) ২ দিন
৬ অক্টোবর  লক্ষ্মীপূজা ১ দিন
৩১ অক্টোবর শ্যামাপূজা ১ দিন


খ্রিস্টান পর্বের ছুটি

তারিখ - মাস - ২০২৫ ছুটির কারণ ছুটির পরিমান
১ জানুয়ারি ইংরেজি নববর্ষ ১ দিন
৫ মার্চ ভস্ম বুধবার ১ দিন
১৭ এপ্রিল পূণ্য বৃহস্পতিবার ১ দিন
১৮ এপ্রিল পূণ্য শুক্রবার ১ দিন
১৯ এপ্রিল পূণ্য শনিবার ১ দিন
২০ এপ্রিল ইস্টার সানডে  ১ দিন
২৪ ও ২৬ ডিসেম্বর বড়দিন  ২ দিন


বৌদ্ধ পর্বের ছুটি

তারিখ - মাস - ২০২৫ ছুটির কারণ ছুটির পরিমান
১১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ১ দিন
১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি ১ দিন
১০ ও ১২ মে বুদ্ধ পূর্ণিমা  ২ দিন
৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা ১ দিন
৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা ১ দিন
৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা(আশ্বিনী পূর্ণিমা) ১ দিন


ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে-

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন।