আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ মে ২০১৬, ০২:৪২আপডেট : ০১ মে ২০১৬, ০২:৫৭

কুড়িগ্রাম কুড়িগ্রামের চিলমারী থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে এলাকাবাসী। শনিবার কুড়িগ্রামে সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত  ৩ ঘণ্টা ট্রেন লাইন অবরোধ করে রাখে এলাকাবাসী।
কুড়িগ্রাম রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে ৮টি রেল স্টেশনে এ কর্মসূচিতে নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ হাসান নলেজ বলেন, চিলমারী, কুড়িগ্রাম, রমনা, বালাবাড়ি, উলিপুর, পাঁচপীর, রাজারহাট, সিঙ্গেরডাবরী রেল স্টেশনে এক যোগে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়। ঢাকা-কুড়িগ্রাম-চিলমারী রুটে আন্তঃনগর ট্রেন ভাওয়াইয়া এক্সপ্রেস চালুর দাবিতে এর আগে রেলমন্ত্রীকে ২ লাখ মানুষের গণস্বাক্ষর জমা দেওয়া হয়। এছাড়া ঢাকা এবং কুড়িগ্রামে মানববন্ধন, পথসভা, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অবরোধ কর্মসূচি পালিত হয়।
আগামী এক মাসের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার আল্টিমেটাম দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রভাষক আব্দুল কাদের, শামসুজ্জামান সুজা, জামিউল ইসলাম বিদ্যুৎ, জিল্লুর রহমান জনি, নারী নেত্রী দীপ্তি ফারুক, ইউপি মেম্বার মনতাজ আলী প্রমুখ।

কুড়িগ্রাম স্টেশন মাস্টার মাঈদুল ইসলাম জানান, রেলপথ অবরোধের কারণে চিলমারী থেকে তিস্তাগামী ৪১৫ আপ ট্রেনটি কুড়িগ্রাম রেলস্টেশনে আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।  

/জেবি/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম