আশুলিয়ায় ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

সাভার প্রতিনিধি
০৫ মে ২০১৬, ১৭:২১আপডেট : ০৫ মে ২০১৬, ১৭:২১

সাভার রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় ঘরের ভেতরে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রুমি আক্তার (২৪)। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় মোজ্জামেল হক নামে এক ব্যক্তির বাড়ির নীচ তলার একটি ফ্ল্যাটের রান্না ঘরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহত রুমি আক্তার কুমিল্লা জেলার মুরাদনগর থানার নয়াগ্রামের ফরিদ হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গৃহবধূ রুমি তার স্বামী আল হাসান ও এক বছরের শিশু সন্তানকে নিয়ে আশুলিয়া গাজীরচট এলাকার মোজাম্মেল হকের বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরেও তিনি রান্নার কাজে ব্যাস্ত ছিলেন। ওই সময়ে তার পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এরই সুযোগে দুর্বৃত্তরা গৃহবধূর ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে।
নিহতের পরিবার সদস্যরা হত্যার কোনও কারণ জানাতে পারেননি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক কোনও ঝগড়া-বিবাদ বা পরকীয়ার দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
/টিএন/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের