পিরোজপুরে প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও সদর উপজেলার নির্বাচিত ৩০ জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে শপথ পাঠ করান জেলা প্রশাসাক মো. খায়রুল আলম সেখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ঈদতাজুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হোসেন প্রমুখ।
/এসএনএইচ/








