ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

শেরপুর প্রতিনিধি
০৫ মে ২০১৬, ১৮:০৪আপডেট : ০৫ মে ২০১৬, ১৮:০৪

শেরপুর ভারতের মেঘালয় সীমান্তে গণপিটুনিতে নিহত এক মানসিক প্রতিবন্ধি বাংলাদেশি  যুবককের লাশ হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। নিহত যুবকের নাম রফিকুল ইসলাম রবি (২৫)। তিনি নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা কালাকুমা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলার নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে বিজিবি ও পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। ঘটনার ৫ দিন পর লাশ হস্তান্তর করলো বিজিবি।
এ সময় ভারতের পক্ষে বিএসএফ’র ডালু ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদেশ্বর শিং ও ডালু থানার ওসি পিভি মারাক এবং বাংলাদেশের পক্ষে বিজিবির হাতীপাগার ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মো. নাজিম উদ্দিন ও নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক মো. আরিফ হোসাইন উপস্থিত ছিলেন।
জানা যায়, নিহত রফিকুল কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত ১ মে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। বিষয়টি স্বজনরা রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে অবহিত করেন। পরে বিজিবির থেকে যোগাযোগ করা হলে বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়ডালুর খোয়াং এলাকায় এক বাংলাদেশিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। ওই লাশের ছবি বিজিবির কাছে পাঠালে স্বজনরা লাশ সনাক্ত করেন। পরে বিজিবি এবং বিএসএফর মধ্যে পত্র আদান প্রদানের পর বৃহস্পতিবার পতাকা বৈঠকের মধ্যদিয়ে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভারতের ডালু থানায় একটি মামলা করা হয়েছ।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম