গোপালগঞ্জে বাটিকামারী ইউপির নির্বাচন স্থগিত

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০১৬, ১৮:১০আপডেট : ০৬ মে ২০১৬, ১৮:১১

গোপালগঞ্জে বাটিকামারী ইউপির নির্বাচন স্থগিত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বাটিকামারী ইউপির নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চতুর্থ ধাপে ৭ মে শনিবার বাটিকামারী ইউপির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ওই ইউপির নির্বাচন স্থগিত করেছে।

বাটিকামারী ইউপির চেয়ারম্যান প্রার্থী রিনা বেগম বেগম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ৭ এপ্রিল আমি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে মুকসুদপুর উপজেলা সদরে যাই। কিন্তু সঠিক সময়ে না আসার কারণ দেখিয়ে ওই ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা আমার মনোনয়নপত্র জমা নেননি। ফলে আমি প্রার্থিতা পেতে হাইকোর্টে রিট আবেদন করি।

শুনানি শেষে গত বৃহস্পতিবার হাইকোর্ট আমাকে প্রার্থী করার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আদেশ দেন। ফলে নির্বাচন কমিশন শুক্রবার ওই ইউপির নির্বাচন স্থগিত করে, বলেও জানান তিনি।

আরও পড়তে পারেন: সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারে কড়াকড়ি

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম