বগুড়ায় ১৫ ইউপিতে আ . লীগের ৬ জন, বিএনপির ২ জন নির্বাচিত

বগুড়া প্রতিনিধি
০৯ মে ২০১৬, ০৩:০২আপডেট : ০৯ মে ২০১৬, ০৩:০৬

বগুড়ার শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার ১৫টি ইউনিয়নের নির্বাচনে শনিবার রাতে গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬ জন, আওয়ামী লীগের বিদ্রোহী একজন, বিএনপির দুজন এবং স্বতন্ত্র ৬ জন নির্বাচিত হয়েছেন।

ইউপি নির্বাচন ২০১৬

নন্দীগ্রামের ৫ ইউনিয়নে নির্বাচিতরা হলেন, ভাটরা ইউনিয়নে আওয়ামী লীগের মোরশেদুল বারী, নন্দীগ্রাম ইউনিয়নে বিএনপির বর্তমান চেয়ারম্যান আবদুল বারী বারেক, বুড়ইল ইউনিয়নে স্বতন্ত্র নুর মোহাম্মদ, তালতা মাঝগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র আবদুল মতিন ও ভাটগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র আবুল কালাম আজাদ।

আরও পড়ুন:  ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ চট্টগ্রামে ১২ ইউনিয়নে ফের নির্বাচন চায় বিএনপি

অপরদিকে শেরপুরের ১০ ইউনিয়নে নির্বাচিতরা হলেন, সীমাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের গৌরদাস রায় চৌধুরী, ভবানীপুর ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, সুঘাট ইউনিয়নে আওয়ামী লীগের আবু সাঈদ, বিশালপুর ইউনিয়নে আওয়ামী লীগের সুবোধ চন্দ্র সরকার, শাহ বন্দেগী ইউনিয়নে আওয়ামী লীগের আল-আমিন ও মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোহাম্মদ আলী মন্টু, খানপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল ইসলাম রাঞ্জু, কুসুম্বি ইউনিয়নে বিএনপির শাহ্ আলম পান্না, খামারকান্দি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী আবদুল ওয়াহাব এবং গাড়িদহ ইউনিয়নে স্বতন্ত্র দবিবর রহমান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, বেসরকারিভাবে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের ফলাফল ঘোষণা করা হয়েছে।

/এএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি