নওগাঁয় খাদ্যগুদামে ধান-গম ক্রয় শুরু

নওগাঁ প্রতিনিধি
১০ মে ২০১৬, ১৭:২৬আপডেট : ১০ মে ২০১৬, ১৭:৩৪

খাদ্যগুদামে সরকারিভাবে ধান ও গম কেনা শুরু ( ফাইল ফটো) নওগাঁয় খাদ্যগুদামে সরকারিভাবে ধান ও গম কেনা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ধান ও গম সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আনোয়ার হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রেজাউল ইসলাম, খাদ্যগুদামের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুণ কুমার প্রামাণিক, জেলা ও উপজেলা পর্যায়ের চালকল মালিক সমিতির নেতারাসহ  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, যারা প্রকৃত কৃষক তাদের কাছে কৃষি কার্ড এবং দশ টাকায় খোলা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আর এ কার্ডের মাধ্যমে প্রত্যেক প্রান্তিক কৃষকের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ধান ও গম কেনা হবে। কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হবে। এর ফলে দালালের মাধ্যমে কৃষকদের প্রতারিত হওয়ার কোনও সুযোগ থাকবে না।
তিনি আরও জানান,এবার জেলায় প্রতি কেজি ধান ২৩ টাকা দরে ২৬ হাজার ৫৪৫ টন এবং প্রতি কেজি গম ২৮ টাকা দরে ৯ হাজার ৪৫২ টন প্রান্তিক কৃষকের কাছ থেকে কেনা হবে। গম ক্রয় চলবে আগামী ৩১ মে এবং ধান ক্রয় চলবে ৫ জুন পর্যন্ত ।
/জেবি/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি