পটুয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহত হয়েছেন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিকালে মোটরসাইকেল ভ্রমণ করতে গিয়ে তিন বন্ধু নিহত হন। অপর দিকে সকালে সড়ক দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির ছাত্র রাব্বি হাসান (১৪) নিহত হন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম শাহনেওয়াজ জানান, বরিশাল থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী নিউ সুগন্ধা বাসের চাপায় তিন বন্ধু নিহত হন।
নিহতরা হলেন কলাপাড়ার নীলগঞ্জ এলাকার সানি (১৬), হুমায়ুন (২২) এবং শাকিল মুন্সি (১৮)। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসের ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে।
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির ছাত্র রাব্বি হাসান (১৪) নিহত হন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
/এনএস/আপ-এসএনএইচ/








