সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
১৫ মে ২০১৬, ০৬:২৩আপডেট : ১৫ মে ২০১৬, ০৬:৩০

গাইবান্ধা জেলা কক্সবাজারের টেকনাফে ছয় টেলিভিশন সাংবাদিক ও ক্যামেরাম্যানের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালিত হয়েছে। গাইবান্ধার সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদ নেতা সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু, জেলা সনাকের সভাপতি গোবিন্দলাল দাস, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিশিষ্ট কবি অমিতাভ দাস হিমুন, জেলা নাগরিক পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, জাসদ নেতা জিয়াউল হক জনি, এনজিও কর্মী প্রবীর চক্রবর্ত্তী, জেলা নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, ইন্ডিপেন্ডডেন্ড টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, সময় টিভির হেদায়েতুল ইসলাম বাবু প্রমুখ।
সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর মাদক ব্যবসায়ীদের এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা নানাভাবে হুমকির মুখে পড়ছে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম