মুন্সীগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী যশোরে উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০১৬, ২০:৪৫আপডেট : ১৭ মে ২০১৬, ২০:৪৫

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে অপহরণের দুই মাস পর এক স্কুল ছাত্রীকে যশোরের ঝিকরগাছা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মীম আক্তার (১৯) নামে এক নারীকে আটক করা হয়। গত সোমবার রাতে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার এসআই  আল-আমিন বলেন, শ্রীনগর উপজেলার বাঘরা স্বরুপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে (১৬) সোমবার দিবাগত গভীর রাতে যশোরের ঝিকরগাছা থেকে উদ্ধার করা হয়। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘরা গ্রামের সৌদি আরব প্রবাসী বিল্লাল হোসেনের মেয়ে। গত ১২ মার্চ স্কুলে যাওয়ার পথে কে বা কারা তাকে অপহরণ করে।

জানা যায়, এ ঘটনায় স্কুল ছাত্রীর পরিবার অপহরণের মূল হোতা শ্রীনগর উপজেলার রোদ্রপাড়া গ্রামের নুরুল হকের ছেলে মো. সাগরসহ ৪ জনকে আসামি করে মামলা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে যশোরের ঝিকরগাছার একটি বাড়িতে অভিযান চালিয়ে শ্রীনগর থানা পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। এ সময় মামলার আসামি সাগরকে না পাওয়ায় তার ভাবি মীম আক্তারকে আটক করে পুলিশ।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান