সিলেটে বিস্ফোরক ও ভিওআইপি সামগ্রীসহ যুবক আটক

সিলেট প্রতিনিধি
২০ মে ২০১৬, ১৭:৪৫আপডেট : ২০ মে ২০১৬, ১৭:৪৫

আটক সিলেটের একটি বাড়ি থেকে গান পাউডার, ৫টি চকলেট বোমা ও ভিওআইপি সামগ্রীসহ সজীব হাসান (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি যশোরের বাসিন্দা বলে নিজেকে পরিচয় দিয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে নগরীর পূর্ব পীর মহল্লা প্রভাতী ৫৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। পরে বাসা থেকে ভিওআইপি (ভয়েস ওভার ট্রান্সফার প্রটোকল) ৫টি মেশিন, দুটি ল্যাপটপ, গ্রামীণফোনের একটি মডেম এবং বেশ কয়েকটি সিমকার্ডও উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, পূর্ব পীর মহল্লার কাজী আনার মালিকানাধীন গ্রুপ ভিউ টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তিন যুবক আস্তানা গেড়েছিল। বেশ কিছুদিন ধরে তারা সেখানে অবস্থান করলেও বাইরে তেমন একটা বের হতেন না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। বিষয়টি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে অবহিত করলে শুক্রবার বিকেলে স্থানীয়দের সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাটে অভিযান চালানো হলে দুই যুবক পালিয়ে যায়। সজীব হাসান পালানোর সময় আটক হন। খবর পেয়ে বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সজীব হাসানকে থানায় নিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, পীর মহল্লা থেকে চকলেট বোমা, পাউডারসহ কিছু ভিওআইপি সামগ্রী উদ্ধার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে গান পাউডার পরীক্ষা করা হবে। কোনও জঙ্গী সংগঠনের সঙ্গে আটক যুবকের সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের