শার্শায় আওয়ামী লীগের ১৩ বিদ্রোহী প্রার্থী

বেনাপোল প্রতিনিধি
২২ মে ২০১৬, ০২:২৫আপডেট : ২২ মে ২০১৬, ০২:৩৬

যশোর যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে নৌকার প্রার্থীদের চ্যালেঞ্জ করে নির্বাচনে নেমেছেন আওয়ামী লীগের ১৩ জন বিদ্রোহী প্রার্থী। ৪ জুন ষষ্ঠ দফায় অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন। ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের ১৩ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছেন। তারা নৌকা সমর্থিত প্রার্থীদের চ্যালেঞ্জ করে তৃণমূল নেতাকর্মীদের সমর্থন নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক। লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আক্তারুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুর রহমান, সাবেক সভাপতি প্রভাষক গোলাম মোস্তফা, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ভূইয়া ও বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান।
পুটখালীতে চেয়ারম্যান প্রার্থী মো. হাদিউজ্জামান, কায়বা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বাবলু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক, মো. আলতাফ হোসেন। উলাশী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সহিদুল আলম ও তার পুত্র যুবলীগ নেতা সাহিদুজ্জামান বিটন। নিজামপুর ইউনিয়নে উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। বিদ্রোহী প্রার্থীরা জানান, সুষ্ঠু নির্বাচন হলে তারা নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম