যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আব্দুল হাকিম। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সৈয়দ আব্দুল হাকিম আওয়ামী লীগ প্রার্থী মফিজউদ্দিনকে সমর্থন জানান। একই সঙ্গে তিনি তার পক্ষের সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জননেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে আমার প্রতীক মোটরসাইকেল প্রত্যাহার করে নিলাম।’
সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী মফিজউদ্দিন,সাবেক চেয়ারম্যান গাজী আকরাম হোসেন, সৈয়দ মনোয়ার হোসেন, সুবীর কুমার দাশসহ প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২৮ মে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে যশোরের অভয়নগর উপজেলায় ভোটগ্রহণ হবে।
আরও পড়তে পারেন : নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী, বিএনপির একক প্রার্থী
/জেবি/টিএন/আপ-এসএনএইচ/








