জেলার মোহনগঞ্জ উপজেলার ছেচড়াখালি বরাম নামক স্থানে অটো রিক্সার চাপায় জাহাবীর হোসেন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। তার গ্রামের বাড়ি একই উপজেলার বরান্তর গ্রামে। বাবার নাম জাকির হোসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি তার পরিবারের লোকজনের সঙ্গে মোহনগঞ্জ আসার পথে এই দুর্ঘটনার শিকার হয়। তাকে দ্রুত মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মেজবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
আরও পড়তে পারেন: আশ্রমের সেবক হত্যা: স্বজনদের কান্নায় ‘সহিংসতা’ বন্ধের প্রার্থনা
/ এমএসএম /








