নারী ও শিশু সুরক্ষাকারীর বিরুদ্ধেই স্ত্রী-সন্তান নির্যাতনের অভিযোগ

যশোর প্রতিনিধি
২১ জুন ২০১৬, ১৭:৫৮আপডেট : ২১ জুন ২০১৬, ১৭:৫৮

প্ল্যান বাংলাদেশ যশোর শাখার রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার শাহরিয়ার মান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার স্ত্রী তাসনুবা আইরিন ও ছেলে পার্বন এ অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহরিয়ার মান্নান।

সংবাদ সম্মেলনে তাসনুবা আইরিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইরিন বলেন, নারী-শিশু সুরক্ষা ও নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করেন স্বামী শাহরিয়ার মান্নান। প্ল্যান বাংলাদেশের এই প্রজেক্টের খুলনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত তিনি। সেই মান্নান প্রতিনিয়ত আমাকে নির্যাতন করে চলেছেন। ১১ বছরের সন্তান শাহরিয়ার পার্বনকেও মানসিকভাবে নির্যাতন করছেন। নারী ও শিশুদের রক্ষক হয়ে তিনি আজ নিজেই ভক্ষক হয়ে গেছেন।

আইরিন বলেন, মান্নান ২০০৬ সালে বেকার হয়ে পড়েছিলেন। এরপর তিনি আমার বাবার টাকায় এমবিএ করেছেন। চাকরি পেয়েছেন প্ল্যান বাংলাদেশে। এরপরও মান্নান বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিত। আমার সুখের কথা চিন্তা করে বাবা আব্দুল হাই সংসারের আসবাবপত্র কিনে দিয়েছেন। আমার বাবার টাকায় তিনি পবিত্র ওমরাহ করেছেন। তার চাহিদা অনুযায়ী আইফোন, ফ্রিজ, ল্যাপটপও কিনে দিয়েছেন আমার বাবা। কিন্তু দিন দিন তার চাহিদা বাড়তে থাকে। সর্বশেষ তিনি পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। না দিতে পারলে আমাকে সংসার ত্যাগ করতে বলেন।

আইরিন অভিযোগ করেন, মান্নান আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সংসারের কোনও খরচ দেন না। খোঁজ নিয়ে জানতে পারি মান্নান তার ঢাকা অফিসের এক স্টাফের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এ বিষয় জানতে চাইলে মান্নান আমার সঙ্গে খারাপ আচরণ শুরু করে। গত ৫ মে তাকে হাতেনাতে ধরে ফেলি। এরপর থেকে তিনি আমাকে যশোর ছেড়ে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তারপরও সব কিছু মেনে দিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার আঁকড়ে থাকি।

আইরিন আরও জানান, গত ২০ জুন পারিবারিক আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। মান্নানের মতো নারী নির্যাতনকারীরা কোনওদিন নারী ও শিশুদের সুরক্ষা দিতে পারে না। আমি তার মুখোশ খুলে দিতে চাই।

সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইরিনের বাবা আব্দুল হাই, ছেলে শাহরিয়ার পার্বন ও তার আইনজীবী শাহরিয়ার বাবু।

তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহরিয়ার মান্নান বলেন, যৌতুকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তাছাড়া পারিবারিক সমস্যার কারণে গত ৫ মে তাকে আমি ডিভোর্স দিয়েছি। আমাকে নাজেহাল করতেই এখন যৌতুক আর নির্যাতনের অভিযোগ তোলা হচ্ছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান