খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

খুলনা প্রতিনিধি
০২ জুলাই ২০১৬, ০৬:০২আপডেট : ০২ জুলাই ২০১৬, ০৬:০২

খুলনা খুলনা মহনিগরীর শতাধিক ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত আয়োজনের প্রস্তুতি চলছে। সকল ঈদ ময়দানের প্রস্তুতিতে বৃষ্টির বিষয়টি ভাবনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহানগরীর প্রধান জামাত আয়োজনের জন্য সার্কিট হাউজ ময়দানের প্রস্তুতি এগিয়ে চলছে। এখানে সামিয়ানা টানানোর কাজসহ সামগ্রিকভাবে ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এদিকে নিরাপত্তার বিষয়টি ভাবনায় নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে প্রতিটি ঈদগাহ ময়দানের জন্য ১০ জন করে সশস্ত্র পুলিশ মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

খুলনা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সূত্র জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে এবং দ্বিতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে সকাল আটটা, নয়টা এবং ১০টায় পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় আরও একটি জামাত আয়োজন করা হবে। এছাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দান ও নিউমার্কেটস্থ বায়তুন-নূর মসজিদ কমপ্লেক্সে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মহানগরীল ময়লাপোতা মোড়ের বায়তুল আমান জামে মসজিদে সকাল ৭টা ও ৮টায় দুটি জামাত হবে।

খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের সহায়তার ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা আলীয়া মাদ্রাসা জামে মসজিদ, খালিশপুর ঈদগাহ ময়দান, নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহসহ অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সময় নির্ধারণ সাপেক্ষে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় কেএমপি পুলিশ সদস্যরা সর্বদাই সতর্ক অবস্থানেই থাকছে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানেই পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজারগুলোতেও বর্তমানে কঠোর নজরদারী রয়েছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাহী প্রকৌশলী-২ মো. লিয়াকত আলী খান জানান, ঈদ-উল-ফিতরের জামাত আদায় ও মুসল্লিদের স্বাগত জানিয়ে মহানগরীর ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে অস্থায়ী গেট নির্মাণ করবে কেসিসি। ঈদ উপলক্ষে কেসিসি ৭৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যে ১৮ হাজার ২৫ পিস শাড়ী ও ৪ হাজার ৫০ পিস লুঙ্গি দুস্থদের মধ্যে বিতরণ করবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি