টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি
০২ জুলাই ২০১৬, ১৯:৩৯আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৫:২৯

টাঙ্গাইল টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে ফ্রেন্ডশিপ স্কুল কর্তৃপক্ষ। শনিবার টাঙ্গাইল শহরে স্কুলের জেলা সদর শাখায় এ শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বৃত্তির টাকা তুলে দেন।

এ সময় ফ্রেন্ডশিপ স্কুলের উপদেষ্টা অধ্যাপক তরুণ ইউসুফ, ঢাকা ট্রিবিউন এবং বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেন, ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা মো. জুয়েল আহমেদ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বৃত্তি পেয়ে নার্সারি শ্রেণির শিক্ষার্থী মিজান বলে, বৃত্তির টাকা পেয়ে অনেক ভালো লাগছে। এ টাকা দিয়ে ঈদের জন্য জামা কিনবো।

শিক্ষার্থী মিতুর মা বলেন, সকল সুযোগ সুবিধা থাকায় বাচ্চাদের এখানে পড়াতে পারছি। গরীব হলেও বাচ্চাদের ভালোভাবে পড়াতে চাই, যাতে তারা ভবিষ্যতে বড় কিছু হতে পারে।

ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা মো. জুয়েল আহমেদ বলেন, প্রতি মাসে আমাদের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও লেখা পড়ায় যারা ভালো করে তাদের মধ্যে থেকে ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে থাকি। সবাই যাতে তাদের লেখাপড়ায় উৎসাহ পায় এ জন্যই এই বৃত্তির ব্যবস্থা করা হয়ে থাকে।

টাঙ্গাইলের মেধাবী তরুণ জুয়েল আহমেদ কয়েক বছর আগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ফ্রেন্ডশিপ স্কুলের একটি শাখা চালু করেন। বর্তমানে ফ্রেন্ডশিপ স্কুলের ৪টি শাখায় ২শ’ শিশু বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম