বরিশালে পুলিশের বাধায় পণ্ড বিএনপি’র শোক র‌্যালি

বরিশাল প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ১৯:১৩আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৯:১৩

বরিশালে পুলিশের বাধায় পণ্ড বিএনপি’র শোক র‌্যালি বরিশালে পুলিশের বাধায় বিএনপি’র শোক র‌্যালি পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার জেলার অশ্বিণী কুমার হল চত্বর থেকে র‌্যালি করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

জানা যায়, গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট ও শোলাকিয়ায় জঙ্গিদের হামলায় নিহতেদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ সমাবেশ ও র‌্যালি পালনের কথা ছিল। বিএনপি’র বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা ইউনিট অশ্বিণী কুমার হল চত্বরে নিজ নিজ কার্যালয়ের সামনে পৃথকভাবে শোক সভা ও র‌্যালির আযোজন করে। পরে শোকসভা শেষে র‌্যালি করতে চাইলে পুলিশ বাধা দেয়।

শোক সভায় বিএনপির নেতারা বলেন, ১৯৭২ সালে আত্তয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এদেশের মানুষের কণ্ঠ রোধ করেছিল। তখন তার প্রতিবাদে এ সরকারের সহযোগী ও তৎকালীন বিরোধী হাসানুল হক ইনু গণ বাহিনী এবং রাশেদ খান মেনন সর্বহারা বাহিনী গঠন করেছিলেন।

নেতারা আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অনির্বাচিতভাবে ক্ষমতা দখল করে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। গণতন্ত্রহীন সরকারের নেতারাই জঙ্গিবাদ সৃষ্ঠি করে বিএনপি’র কাঁধে দোষ চাপাতে চাই।

বক্তারা দাবি করেন, বিএনপি জঙ্গিবাদ বিশ্বাস করেনা। বিএনপি স্বাধীনতায় বিশ্বাসী। বর্তমান সরকার দেশ চালাতে ব্যার্থ। তারা শুধু বিএনপিকে দোষারোপ করতে জানে। জঙ্গি তালিকায় যাদের নাম আসছে তারা আওয়ামী ঘরানার সন্তান।

বিএনপির বরিশাল জেলা (দক্ষিণ) সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, কোতয়ালী বিএনপি সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, বানারীপাড়া বিএনপি নেতা খলিল চোকদার প্রমুখ।

দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি আনায়ারুল হক তারিন, সহ সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, অ্যাডভোকেট আখতার হোসেন মেবুল, মহানগর শ্রমীকদল সভাপতি মঈনুল ইসলাম মানিক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রহমান পিন্টু, আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

এছাড়া বায়তুল মোকারম মসজিদ সংলগ্ন উত্তর জেলা বিএনপি কার্যলয়ের সামনে শোক সভার আয়োজন করে উত্তর জেলা বিএনপি। সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপি সভাপতি অধ্যাপক মেজবাহউদ্দিন ফরহাদের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন- মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, হিজলা উপজেলা বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা দেত্তয়ান মো. শহিদুল্লাহ, উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম রাজু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা প্রমুখ।

শোক সভা শেষে মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির নেতা কর্মীরা যৌথভাবে দলীয় কার্যালয়ের সামনে থেকে রাস্তায় শোক র‌্যালি বের করে অশ্বিনী কুমার টাউন হলের প্রবেশ গেটের সামনে আসলে পুলিশ বাঁধা দেয়। ফলে শোক র‌্যালিটি পণ্ড হয়ে যায়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম