জামালপুরে পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধা নিহতের ঘটনায় গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৬, ১৭:০৩আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৭:০৩

আটক জামালপুরে জিআরপি পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধা আব্দুল বারিক বারি নিহতের ঘটনায় আনিসুর রহমান  নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

জামালপুর জিআরপি থানার ইনচার্জ উপ-পরিদর্শক কাউসার জানান, এ হত্যা মামলার আসামি টিকেট কালেক্টর (টিসি) আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার জামালপুর রেল স্টেশনে জিআরপি পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল বারিক বারি মারা যান। এই ঘটনায় নিগতের ছেলে শাহ মো. মিজানুর রহমান মুকুল বাদী হয়ে জিআরপি থানায় মামলা করেন। মামলায় জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদার, কনস্টেবল তপন বড়ুয়া, সহকারী উপ-পরিদর্শক সোহরাব ও টিকেট কালেক্টর আনিসুর রহমানকে আসামি করা হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের