গোবিন্দগঞ্জ জামায়াতের আমিরসহ ২১ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
২৫ জুলাই ২০১৬, ০৫:৩৩আপডেট : ২৫ জুলাই ২০১৬, ০৫:৩৬

গাইবান্ধা জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মাস্টার ও জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধানসহ দলটির ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার বিকেলে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন দুপুরে জামায়াতের ওই ২১ নেতাকর্মী গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।
উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ,  পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম,  উপজেলা জামায়াত কর্মী ইউনুস আলী, আব্দুর রউফ, জিল্লুর রহমান, নিজাম উদ্দিন, শরিফুল ইসলাম, জাকিরুল ইসলাম, জহির উদ্দিন, মাজহারুল ইসলাম, মুকুল হোসেন, সালাম মিয়া, রহিম উদ্দিন ও আপেল মিয়া।
জেলা ও দায়রা জজ আদালতের পরিদর্শক ( কোর্ট জিআরও) মো. এনামুল হক জানান, জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।  রবিবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম