সেতুমন্ত্রীর ঝটিকা সফর

চট্টগ্রামে বিআরটিএ’র দুই কর্মকর্তাকে বদলির নির্দেশ

চট্টগ্রাম প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ১৯:০২আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৯:০২

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রামে ঝটিকা সফরে এসে দায়িত্বে অবহেলার কারণে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বদলি হওয়া কর্মকর্তারা হলেন- বিআরটিএ’র পরিদর্শক মো. মঈন উদ্দিন ও সহকারী রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে বিআরটিএ’র চট্টগ্রাম অফিসে ঝটিকা পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। এ সময় কর্মস্থলে কারা উপস্থিত-অনুপস্থিত আছেন তার খোঁজখবর নিতে  হাজিরা খাতা দেখেন মন্ত্রী। 

পরে বিআরটিসি’র চট্টগ্রাম ডিপো পরিদর্শনে গিয়ে দোতলা বাসগুলো দ্রুত  মেরামত না করায় ডিপো ম্যানেজার মো. আজহারকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

বিআরটিএ’র চট্টগ্রাম অফিসের উপ-পরিচালক শহিদ উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের