ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে রেল স্টেশন যাওয়ার পথে ফাঁকা রাস্তার ওপর কে বা কারা বোমাটির বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।
ঘটনার প্রতিবাদে বারবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানা যুবগীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুবোধ কুমার বসু।
বারাবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। কিন্তু সেখানে বোমা বিস্ফোরণের কোনও আলামত পাননি বলে জানান।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, কে বা কারা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে তিনি শুনেছেন। তবে পুলিশ সেখানে গিয়ে বোমা বিস্ফোরণের কোনও আলামত পায়নি।
এ ব্যাপারে বারবাজার ইউপি চেয়ারম্যন আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
/এমএসএম/








