ব্রহ্মপুত্রের ভাঙনে হুমকির মুখে দক্ষিণ নারায়ণখোলা প্রাথমিক বিদ্যালয়

শেরপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৬, ২০:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২০:৪৩

ব্রহ্মপুত্রের ভাঙনে হুমকির মুখে দক্ষিণ নারায়ণখোলা প্রাথমিক বিদ্যালয় ব্রহ্মপুত্র নদের ভাঙনে হুমকির মুখে পড়েছে শেরপুরের নকলা উপজেলার ৮ নম্বর চরঅষ্টধর ইউনিয়নের দক্ষিণ নারায়ণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ইতোমধ্যে গ্রামের বিস্তৃর্ণ এলাকা নদীতে বিলিন হয়ে গেছে। ফলে অনেক পরিবার এখন ভিটে মাটি ছাড়া। এছাড়া বিলীন হওয়ার উপক্রম হয়েছে এলাকার একটি মসজিদও।

এলাকাবাসী জানান, জমি, সহায়-সম্বল, ঘরবাড়ি হারিয়ে তারা এখন দিশেহারা। কেউ পাগল প্রায় আবার কেউ কেউ ভিটে বাড়ি হারিয়ে ভিক্ষা করছেন।

দক্ষিণ নারায়ণখোলা মসজিদ কমিটি ও ৪১ নম্বর দক্ষিণ নারায়খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার বলেন, এভাবে ভাঙন অব্যাহত থাকলে মসজিদ ও স্কুলটি নদীতে বিলীন হয়ে যাবে। বিষয়টি রেজুলেশন আকারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। এমনকি পাশের জেলা জামালপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকেও বিষয়টি ফোনে জানানো হয়েছে। তারপরও কোনও সুফল পাওয়া যাচ্ছেনা।

স্থানীয়রা জানান, এলাকার বিপরীত পাশে একটি মোহনা আছে সেটি কেটে দিলে পানির স্রোত মূল নদ দিয়ে প্রবাহিত হবে ও ভাঙনের তীব্রতা কমবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম