যশোরে গণপিটুনিতে জখম আরও এক যুবক

যশোর প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৬, ০৪:২৪আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ০৭:৫৮

মোহাম্মদ আলী যশোরে কথিত গণপিটুনিতে মোহাম্মদ আলী (৩২) নামে আরও এক যুবক গুরুতর জখম হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মজিদ গাইনের ছেলে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মোহাম্মদ আলীর ডান পা ভেঙে গেছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীররাতে মনিরুজ্জামান মনি নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ। সে সময়ও পুলিশ জানিয়েছিল, মোটরসাইকেল চুরি করতে গিয়ে মনি গণধোলাইয়ের শিকার হন।

যশোর কোতয়ালী থানার এসআই আমির হোসেন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে খবর পাওয়া যায়, চিত্রা সিনেমার মোড়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে এক যুবক ধরা পড়েছে। স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তবে ঘটনার ব্যাপারে মোহাম্মদ আলীর কোনও বক্তব্য পাওয়া যায়নি।

হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসক-সেবিকারা মোহাম্মদ আলীর চিকিৎসা দিতে ব্যস্ত।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার কল্লোলকুমার সাহা রাত সাড়ে ১১টার দিকে বলেন, পাবলিক অ্যাসাল্ট হিসেবে মোহাম্মদ আলীকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার ডান পা ভেঙে গেছে। শরীরের অন্যান্য স্থানেও আঘাত লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

পুলিশের দাবি, মোহাম্মদ আলী ছাড়াও ঘটনাস্থল থেকে খলিল নামে শ্যামনগরের আরেক ব্যক্তিকে আটক করা হয়। মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের ধরতে তাকে নিয়ে পুলিশ অভিযানে আছে।

থানার এসআই আমির হোসেন বলেন, আহত মোহাম্মদ আলী আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সরদার। তার নামে সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের ১০/১২টি মামলা আছে।

খলিলের কাছ থেকে ভারতে তৈরি একশ সিসির একটি মোটরসাইকেল ও দুটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

/এসএনএইচ/
আরও পড়ুন- 

যে কারণে অলস পড়ে আছে ৬শ’ কোটি টাকা
সাবেক জঙ্গি বললো, বাংলাদেশে এজেন্ট পাঠিয়েছে আইএস

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি