নাশকতা-বিস্ফোরক মামলায় হাজিরা থেকে অব্যাহতি তরিকুলের

যশোর প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ১৪:৩৭আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৪:৪২

বিএনপি নেতা তরিকুল ইসলাম যশোরে পুলিশের দায়ের করা নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম।
সোমবার দুপুরে তরিকুল ইসলাম মামলায় (নম্বর- জিআর ৮০ ও ৮১)হাজিরা দেন। এ সময় তরিকুলের আইনজীবীরা ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল গফুর জানান,তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এ মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।
তিনি আরও জানান, সোমবার মামলাটির ধার্য তারিখে তিনিসহ অন্য নেতাকর্মীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন।
তবে অসুস্থ থাকার কারণে তরিকুল ইসলামের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হলে বিচারক বুলবুল আহমেদ তা মঞ্জুর করেন।

/এআর/এপিএইচ/

আরও পড়ুন:
বঙ্গমাতার দূরদর্শিতায় স্বাধীনতার দ্বার খুলেছিল: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম