প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় তিনজন গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ২১:০৪আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২১:১৮

সাতক্ষীরা জেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় দায়ে সাতক্ষীরার আশাশুনিতে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার যুবকরা হলেন-উপজেলার চেউটিয়া গ্রামের ফয়জুদ্দিন সরদারের পুত্র শামীম (২২), নূরুল ইসলাম সরদারের পুত্র মোস্তাকিম বিল্লাহ (২৩) ও আব্দুল হাকিম সরদারের পুত্র আব্দুল আলিম (২৪)।
মঙ্গলবার রাতে উপজেলার খাজরা ইউনিয়ন থেকে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আশাশুনির খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কবির সরদারের আইডি ব্যবহার করে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করা হয়।
এনিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে পুলিশ সাবেক ইউপি সদস্য চেউটিয়া গ্রামের কবির সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে আসে। তিনি (কবির) তার পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ ছবি পোস্ট করেছে বলে দাবি করেন এবং তার সন্দেহযুক্ত (যারা পাসওয়াড সম্পর্কে খবর রাখেন) এমন কয়েকজনের নাম প্রকাশ করলে, পুলিশ একই গ্রামের শামীম, মোস্তাকিম ও  আলিমকে গ্রেফতার করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, তথ্য প্রযুক্তি আইনের ৫৭/১ ধারায় সাবেক ইউপি সদস্য কবির সরদার বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ অজ্ঞাতানামা ৪/৫ জনের নামে মামলা করেন (মামলা নম্বর ৩/৯ আগস্ট,২০১৬)।

এপিএইচ/

আরও পড়ুন:

‘হাফ অ্যান আওয়ার-এর মধ্যেই জিম্মিদের হত্যা করে জঙ্গিরা’

স্কুলছাত্র হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম