ডিসেম্বরে পদ্মা সেতু দৃশ্যমান হবে: ওবায়দুল কাদের

মাদারীপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ১৭:১৬আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৭:২৬

ওবায়দুল কাদের আগামী ডিসেম্বর মাসে পদ্মা সেতুর দুটি স্প্যান বসানো হবে। আর তখনই মূল সেতু দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে মাদারীপুরে পদ্মা সেতুর নির্মাণ কাজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। পরে মন্ত্রী মাদারীপুরের শিবচরের কয়েকটি সেতুর উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে ২৭টি পিলারের পাইলিং সম্পন্ন হয়েছে এবং সার্বিকভাবে পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, মাদারীপুরের শিবচর হবে এমন একটি এলাকা যেখানে সব ধরনের যোগাযোগ থাকবে। রেল, নৌ ও সড়ক পথের সঙ্গে এখানে নতুন বিমানবন্দরও থাকবে। এই এলাকাকে সিঙ্গাপুরের মতো সুন্দর করে গড়ে তোলা হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেনসহ অন্যরা।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম